শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশের ধরন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Bed 1st Semester Question Answer

শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশের ধরন Bed 1st Semester Question Answer : বিএড প্রথম সেমিস্টার ‘কোর্স ১’ এর প্রথমার্ধ থেকে প্রশ্ন উত্তর।

এই পোস্টে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নের মান ২।

শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশের ধরন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Bed 1st Semester Question Answer


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান – ২]

[উ.] বৃদ্ধি ও বিকাশের পার্থক্য হল-

বৃদ্ধিবিকাশ
১. আকার ও আয়তনে বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে।১. আকার ও আয়তন বৃদ্ধির সলো সক্রিয়তা এবং কার্য সম্পাদনে উৎকর্ষতা বিকাশের অন্যতম বৈশিষ্ট্য।
2. বৃদ্ধি হল কারণ।2. বিকাশ তার ফল।
৩. বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শারীরিক পরিবর্তনের ও মধ্যেই সীমাবদ্ধ।৩. বিকাশের ধারণায় দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক সবই অন্তর্ভুক্ত।
4. বৃদ্ধি স্বতঃস্ফূর্ত, তবে অনুশীলনের প্রভাব দেখা যায়।4. পরিবেশের সলো মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত।

সংজ্ঞা দিন-‘বিকাশ’। (Define the term ‘Development’.)

[উ.] বিকাশ বলতে শিশুর গুণগত পরিবর্তনকে বোঝায়, যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে। বিকাশ হল নিয়ম অনুযায়ী সুষম এবং ক্রমোন্নত পরিবর্তন। ক্রমোন্নত বলতে বোঝায় ইতিবাচক একমুখী পরিবর্তন অর্থাৎ সর্বদাই এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া নয়।

Breckenridge এবং Vincent-এর মতে-ব্যপ্তির কার্যসম্পাদনের উৎকর্ষতা ক্রমশ উন্নত করার জন্য ব‍্যক্তির মধ্যে যে ক্ষমতার আবির্ভাব এবং সম্প্রসারণ ঘটে তাকে বিকাশ বলে (Development can be defined as the emerging and expanding capacities of the individual for provide progressively greater facility in functioning)|

বিকাশের যে-কোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। (Mention any four characteristics of development.)

[উ.] বিকাশের চারটি বৈশিষ্ট্য হল-

অ• বিকাশ একটি নিরবচ্ছিন্ন ও জটিল প্রক্রিয়া।

আ• বিকাশ একটি ক্রমসংযোজনশীল প্রক্রিয়া।

ই• বিকাশ একটি সামন্তস্যপূর্ণ প্রক্রিয়া।

ঈ• বিকাশ হল বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল।

বৃদ্ধির সংজ্ঞা দিন। (Define growth.)

[উ.] বৃদ্ধি বলতে মনোবিজ্ঞানীরা শিশুর দেহের পরিমাণগত (Quantitative) পরিবর্তন অর্থাৎ দেহের আয়তন (দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা) ও ওজনের বৃদ্ধিকে সূচিত করেছেন।

এই প্রসঙ্গে মনোবিজ্ঞানী Arnold Gessel বলেছেন- “Growth is a function of the organism rather than of the environment as such.” অর্থাৎ বৃদ্ধি হল দেহযন্ত্রের ক্রিয়া, যা পরিবেশের ক্রিয়ার দ্বারা সম্পূর্ণভাবে নির্ধারিত হয় না।

বিকাশ এবং পরিণমনের মধ্যে মৌলিক পার্থক্য কী? (What is the basic difference between Development and Maturation ?)

[উ] আচরণ বা দক্ষতা যে প্রক্রিয়ায় অর্জিত হয় তাই হল পরিণমন। অর্থাৎ পরিণমন হল একটি প্রক্রিয়া, যার মাধ্যমে বিকাশ ঘটে। পরিণমন সম্পর্কে ব্যক্তি সর্বদা সচেতন থাকে না কিন্তু বিকাশ হল সর্বদা সচেতনমূলক একটি প্রক্রিয়া।

বংশগতি বলতে কী বোঝায়? (What is meant by Heredity?)

[উ] শিশু তার জন্মলগ্নে পিতামাতার কাছ থেকে প্রত্যক্ষভাবে এবং অন্যান্য পূর্বপুরুষদের কাছ থেকে পরোক্ষভাবে যে বৈশিষ্ট্যগুলি নিয়ে তার জীবন পরিক্রমা শুরু করে, তার সমবায়ই হল বংশগতি।

বিকাশের যে-কোনো চারটি নীতি উল্লেখ করুন। (Mention any four principles of development.)

[উ] বিকাশের চারটি নীতি হল-

অ- নিরবচ্ছিন্নতার নীতি (Principle of Continuity),

আ- ঐক্যের নীতি (Principle of Unity),

ই- ক্রমসংযোজনশীলতার নীতি (Principle of Cumulativeness) ও

ঈ- ক্রমশীলতার নীতি (Principle of Orderness)

পরিণমন বলতে কী বোঝায়? (What is meant by maturation?)

[উ] বাহ্যিক পরিবেশের প্রভাব ছাড়াই ব্যক্তির আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় পরিণমন। পরিণমনের ফলে ব্যস্তির অন্তর্নিহিত সম্ভাবনাগুলির বহিঃপ্রকাশ ঘটে।

ব্যক্তি এই অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে পরিবেশের সঙ্গে অভিযোজনের সময় কীভাবে প্রয়োগ করবে তার দ্বারাই তার ব্যস্তিত্ব নির্ধারিত হয়। সুতরাং, পরিণমনও ব্যস্তিত্ব বিকাশের একটি কৌশল।

বৃদ্ধি ও বিকাশের উপর দারিদ্র্যের দুটি প্রভাব লিখুন। (Write two influences of poverty on growth and development.)

[উ] বৃদ্ধি ও বিকাশের উপর দারিদ্র্যের দুটি প্রভাব হল-

অ• দরিদ্র পরিবারের আর্থসামাজিক পরিস্থিতি শিশুর বৃদ্ধি ও বিকাশের অন্তরায়।

আ• দরিদ্র পরিবারের শিশুরা সঠিক পুষ্টিকর খাবার পায় না, ফলে শিশুদের বৃদ্ধি ও বিকাশ বাধাপ্রাপ্ত হয়।

পুষ্টিহীনতার সমস্যাগুলি লিখুন। (Write about the problems of malnutrition.)

[উ] পুষ্টিহীনতার সমস্যাগুলি হল-

অ. রিকেট,

আ. রক্তাল্পতা।

শিশুদের নৈতিক আচরণকে কী প্রভাবিত করে? (What influences moral behaviour of children?)

[উ] শিশুদের বিকাশের বিভিন্ন স্তর অনুযায়ী তাদের নৈতিক আচরণ বিভিন্ন বিষয়ের দ্বারা প্রভাবিত হয়। যেমন-4-10 বছর বয়সের শিশুদের নৈতিক আচরণ প্রভাবিত হয় প্রধানত বড়োদের অনুশাসনের দ্বারা।

10-13 বছর বয়সে শিশুদের নৈতিক আচরণ প্রভাবিত হয় ভালোমন্দ বিষয় সম্পর্কে সমাজে প্রচলিত ধ্যানধারণার দ্বারা। আর 13 বছর বয়স থেকে পরবর্তীকালে শিশুদের নৈতিক আচরণ প্রভাবিত হয় তাদের বিচারবুদ্ধি ও বিবেকের দ্বারা।

প্রাক্-ধারণামূলক স্তর বলতে কী বোঝায়? (What is Pre-conceptual stage ?)

[উ] 24 মাস বয়সের পর শিশু যে প্রতিক্রিয়াগুলি সৃষ্টি করে তার সংবেদন ও ক্রিয়াগত প্রতিচ্ছবি সে মনে সৃষ্টি করতে পারে এবং এগুলি ধরে রাখতে পারে, কিন্তু এগুলিকে ধারণা বলা যায় না। পিয়াজে এই স্তরকে প্রাক্-ধারণামূলক স্তর বলেছেন।

INRC Group কী? (What is INRC Group ?)

[উ] পিয়াজেঁ-র মতে, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে শিশু কতকগুলি উন্নত দলগত অপারেশন করার ক্ষমতা অর্জন করে। এই সমস্ত অপারেশন হল সাদৃশ্য, নঞর্থক, বিনিময়, সহগতি ইত্যাদি। এদের প্রত্যেকটির আদ্য অক্ষর নিয়ে তিনি এই দলগত অপারেশনের নাম দিয়েছেন INRC Group।


প্রথম সেমিস্টারের অন্যান্য লেখা